‘আমাদের অনুপ এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে এ গ্রেডে পাস করেছে।’ আমাদের অনুপ? মা অর্পণা আবার ফোনে বলেন, ‘হ্যাঁ দাদা, আমি ওর মা হলেও সে তো আমার একার সন্তান না। অনুপ যে আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও। প্রথম আলোর পাঠকেরাই যে অনুপকে সুস্থ করে আমার কোলে ফিরিয়ে দিয়েছে! তাই তো ও সবার অনুপ।’